ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলায় এক সিএনজি’র যাত্রী (২৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ বিজয় (৩৫) নামের এক সিএনজি চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক সিএনজি চালক বিজয়কে শনিবার সকালে মাঝেরচর এলাকায় গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতাকৃত ধর্ষক সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলচ্ছে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৭ টা দিকে আড়াইহাজার থানার ফেরিঘাট হইতে সিএনজি যোগে গৃহকর্মী এক নারী মদনপুর যাচ্ছিলেন। সিএনজি চালক বিজয় মাঝেরচার এলাকায় পৌছালে ওই নারীকে গাড়িতে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জংগলে নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে ধর্ষক বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করেন।
সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, সিএনজি’র যাত্রীকে জোরপূর্বক ধর্ষন করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। পরে গোপন সুত্রে ধর্ষক বিজয়ের তথ্য সংগ্রহ করে মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলার প্রস্তুতি চলচ্ছে।