বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে আরিফ মাসুদ বাবু

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ | ২:৫৮ অপরাহ্ণ

টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে  আরিফ মাসুদ বাবু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আরিফ মাসুদ বাবু ৷

ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী সোহাগ রনির চেয়ে ১১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী৷ উপজেলা নির্বাচন অফিস সূত্রে বেসরকারি ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায় ৷

বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলে ৷ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন হয় ৷

এ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন, সাবেক ছাত্রলীগ নেতা শাহ মোঃ সোহাগ রনি৷ তিনি ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন৷ তার চেয়ে ১১৩২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফ মাসুদ বাবু৷ এনিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান৷

এ নির্বাচনে ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান রক্সি (ঘোড়া) ও মো. সুরুজ মিয়াও (মোটরসাইকেল) লড়েছেন চেয়ারম্যান পদে৷ সাধারণ ইউপি সদস্য পদে লড়েছেন ৪৩ জন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে আছেন ১০ জন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,এ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ২১০ জন। কেন্দ্র ছিল মোট ১২টি। সবগুলো কেন্দ্রেতে শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অংশগ্রহণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন