ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাদের সমর্থকদের জড়ো করে প্রিজাইডিং কর্মকর্তার উপর হামলা।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপি নিবার্চনে ৭ নং ওয়ার্ড পাচঁপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে প্রিজাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রার্থী সহ তার এক সমর্থককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ১৫ জুন উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পাচঁপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফকরুল ইসলাম ফলাফল ঘোষনা করে নোটিশ বোর্ডে সাটিয়ে দেন। ফলাফলে পরাজিত হওয়ায় ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাদের সমর্থকদের জড়ো করে এবং তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব নোটিশ বোর্ডে সাটানো ফলাফল শীট ছিড়ে ফেলে দিয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুর করে প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাথারিভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফাকাঁ গুলি ছুড়ে আহত অবস্থায় প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধাওয়া করে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তার সমর্থক রবিউল ইসলামকে আটক করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাঁচপীরদরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২৪ রাউন্ড ফাকাঁ গুলি ছুড়ে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।