ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগরাপাড়া ইউপি নির্বাচন নজিরবিহীন নিরাপত্তা মাধ্যমে কার্যক্রম চলছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া ইউপি নির্বাচন বুধবার ১৫ ই জুন সকাল ৭ঘটিকা হতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠিন নিরাপত্তায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করেছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটাররা ভিড় জমিয়েছে । মহিলাদের জন্য পৃথক ভাবে লাইন এর ব্যবস্থা করা হয়েছে। পুরুষদের জন্য পৃথকভাবে লাইন এর ব্যবস্থা করা হয়েছে। যার ফলে ভোটাররা শান্তিপ্রিয় পরিবেশে ভোট দিতে আগ্রহী হন।
ভোটাররা জানান, নজিরবিহীন নিরাপত্তা ও শান্তিপ্রিয় পরিবেশে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।
এছাড়াও পুরুষ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সকলের একই সুর বাংলাদেশ সোনারগাঁ থানা আওতাধীন মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচন একটি নজিরবিহীন নির্বাচন বলে গণ্য হবে।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া কঠিন থেকে কঠিনতম নিরাপত্তার’ মাধ্যমে বাংলাদেশ সরকার সুন্দর মনোরম ও শান্তিপ্রিয় নির্বাচন উপহার দেন।
কিছু কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সূচনা হলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরে তা হওয়া সম্ভব হয়নি।
মোটকথা ৯টি কেন্দ্রেতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কেন্দ্রগুলো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
এখনো পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো কোনো ঘটনা পরিস্থিতি তৈরি হয়নি।