ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
গত (১১ জুন) শনিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার দীঘিরপাড় এলাকায় অবস্থিত সোনারগাঁ রয়েল রিসোর্টের হলরুমে এ অনুষ্ঠান হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ডা.আবু জাফর চৌধুরী বিরু। এসময় আরো উপস্থিত ছিলেন, আহ্বায়ক সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, আহ্বায়ক সদস্য আশরাফুজ্জামান, রফিকুর ইসলাম নান্নু, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, মাসুদ রানা ইসলাম মাসুম, এসএম মানিক, আলী হায়দার, নাসরিন সুলতানা ঝরা, গাজি মজিবুর রহমান, আবু খাঁন , গাজী সিদ্দিক মোল্লা, মো.ইসহাক মিয়া, সবুর খান, মৎস্যজীবী লীগের সভাপতি কাইউম, রবিন প্রমুখ।
এ সময় সকলের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তে উপনীত হয় যে, আগামী ১৫ই জুন মোগড়াপাড়া ইউপি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে সকলের প্রচেষ্টায় জনগণের কাছে ভোট চেয়ে মানুষের মন জয় করে নির্বাচনের কোনো বিকল্প থাকবে না। জয় আমাদের হবেই। কারণ জনগণ আমাদের পাশে আছে। জনগণের সমর্থনে বিজয় আমাদের নিশ্চিত। সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের একটি রোল মডেল।
তাই সকলের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।