বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁও যাদুঘরে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

শনিবার, ১১ জুন ২০২২ | ১:৪৩ অপরাহ্ণ

সোনারগাঁও যাদুঘরে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

নারায়ণগঞ্জের সোনারগাঁও যাদুঘর (লোক ও কারুশিল্প ফাউন্ডেশন) চত্বরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মোঃ দুলু মিয়া (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। 

শুক্রবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। দুলু মিয়া সোনারগাঁয়ের উটনা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে দ্রুত ট্যুরিস্ট পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়ি পৌঁছে দেন। তবে এর আগেই অজ্ঞান পার্টি তার সাথে থাকা কিছু নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় বলে জানা গেছে।

জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চত্বরে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তার স্বজনদের সাথে যোগাযোগ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

তিনি জানান, ঘটনাটি অজ্ঞান পার্টির সদস্যরা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন