বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে নিদৃষ্ট সময়ে বৈধ অস্ত্রের উপর নিষেধাজ্ঞা দিল জেলা প্রশাসন

শুক্রবার, ১০ জুন ২০২২ | ১:১৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে নিদৃষ্ট সময়ে বৈধ অস্ত্রের উপর নিষেধাজ্ঞা দিল জেলা প্রশাসন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আসছে আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচন। নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে, কঠোর নিরাপত্তার জন্য বৈধ অস্ত্র মহড়া , সাথে বহন করা, প্রদর্শন করা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মোগরাপাড়া ইউনিয়নে আগামী ১৩ দিন বৈধ অস্ত্র নিয়ে চলাচল, ব্যবহার, বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে সোমবার (৬ জুন) এই আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ।

আদেশে বলা হয়, কেউ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এই আদেশ সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন