বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ কাঁচপুরে ডায়গনিক সেন্টারে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ, আহত ৫

সোমবার, ৩০ মে ২০২২ | ১১:৫৯ অপরাহ্ণ

সোনারগাঁ কাঁচপুরে ডায়গনিক সেন্টারে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ, আহত ৫

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয় কাঁচপুরে এ্যাপোলে নামের একটি ডায়াগনিষ্টিক সেন্টারে হামলার অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ভাঙচুর , লুটপাট ও এলোপাতাড়ি মারধর চালায়। এতে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও তার স্ত্রী ও দারোয়ানসহ ৫ জন গুরুতর আহত হয়।

গত শনিবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ময়না আক্তার বাদী হয়ে গতকাল রবিবার বিকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে, জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহ মুন্সির ছেলে সেলিমের সাথে সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের মো. কুদরত আলীর ছেলে ও এ্যাপোলে ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক মাসুম বিল্লাহের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে।

এ দ্বন্দ্বের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সেলিমের নেতৃত্বে শান্ত, মামুনসহ ১২-১৩ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দারোয়ানকে মারধর করে ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে হামলা করে।

এ হামলায় একটি আলট্রাসনোগ্রাফি, একটি সিআর এক্ররে মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায়৩০ লাখ টাকার ক্ষতি সাধন করে।

হামলাকারীদের বাধা দেওয়ায় ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক মাসুম বিল্লাহ ও তার স্ত্রী ময়না আক্তারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মাসুম বিল্লাহ জানান, আমি সেলিমের কাছ থেকে টাকা নির্দিষ্ট সুদের বিনিময়ে টাকা ঋণ নিয়েছি। আমি টাকা আস্তে আস্তে পরিশোধ করতে ছি। করোনা পরিস্থিতিতে ব্যবসা মন্দ থাকায় আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি। আমি তাদের কাছে সময় চাইতেই আমার হাসপাতালে এসে হামলা করে।
অভিযুক্ত সেলিম জানান, আমার কাছ থেকে সে ৩ লাখ টাকা নিয়ে টাকার ফেরত দিচ্ছে না। আমি হাসপাতালে গিয়ে টাকা ফেরত চাইলে কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন