বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সাংবাদিকের উপর হামলা, বেপরোয়া কিশোর গ্যাংয়ের লিডার অন্তু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

বুধবার, ২৫ মে ২০২২ | ২:৩০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সাংবাদিকের উপর হামলা, বেপরোয়া কিশোর গ্যাংয়ের লিডার অন্তু

সোনারগাঁয় সাংবাদিক মশিউর রহমানের ওপর মধ্যযুগী কায়দায় কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলা।গত ২৫ মে মঙ্গলবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংবাদিক মশিউর রহমান দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ উপজেলার জি,আর, ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

এ ঘটনায় রাতে তার ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশগ্রহণ করেন ৷ প্রতিযোগিতা শেষ করে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের অটোরিকশাটি জ্যামে আটকে পরে ।

এ সময় হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বাইক নিয়ে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে।

এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে সেখানে ও কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে নির্যাতন চালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে সাংবাদিক মশিউর রহমান বলেন, ১০ থেকে ১২জন যুবক বাইকে এসে আমার ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে । বাধা দেয়ায় এলোপাতাড়িভাবে পিটিয়ে আমাকে আহত করে অবরুদ্ধ করে রাখে। আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের লিডার, লিটুর ছেলে অন্তু ও তার সঙ্গীয় সন্ত্রাসী দল।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হাফিজুর রহমান জানান, সাংবাদিক মশিউর রহমান কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন