ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোগরাপাড়া ইউনিয়ন বাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে পুরনো সমর্থন চান ও আরেকবার নির্বাচনে জয়লাভ করে জনগণের সেবা করার সুযোগ চান।
চেয়ারম্যান মাসুদ বাবু মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বক্তব্যে বলেন, আমি ১ম বার মোগরাপাড়া বাসীর ভালোবাসা অর্জন করতে পেরেছি বিধায় ২য় বার বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামীন দয়ায় ও জনগণের দোয়া ও সমর্থনে আসছে আগামী ১৫ জুন বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ।
এ ছাড়াও তিনি আরো বলেন, আমি শান্তিপ্রিয় ভাবে নির্বাচন করতে চাই, জনগণের দোয়া সমর্থন ও ভালোবাসায় পুনরায় চেয়ারম্যান হতে চাই। কোনরকম অসদুপায় এর মাধ্যমে আমি নির্বাচন করতে কোন ভাবেই প্রস্তুত না।
যারা অসদুপায় এর মাধ্যমে নির্বাচন করতে চায় তাদের পক্ষে আমিনা। আমি খুবই সুন্দর -মনোরম পরিবেশ ও সুশৃংখলভাবে নির্বাচন করতে প্রস্তুত। এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃংখল।
যারা ভোট ব্যাণিজ্যে লিপ্ত হয়েছে, তাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করে নির্বাচন করার আমার আহ্বান জানান।
মোগরাপাড়া ইউনিয়ন বাসী যাকে ভালোবেসে গ্রহণ করে নিবে, যাকে ভালোবেসে যোগ্য বলে ভোট দিয়ে নির্বাচন করবে সেই হবে আগামী মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান।
চেয়ারম্যান বাবু মোগরাপাড়া ইউনিয়ন বাসিকে নির্বাচনী সালাম দোয়া ও সমর্থন কামনা করে আগামী নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে যোগ্যপ্রার্থী গ্রহণের আবেদন জানান।
এছাড়াও তিনি আরো বলেন, আমি একজন সাধারন মানুষ, কখনো কারো বিষয় নিয়ে সমালোচনা করছি বলে আমার মনে হয় না, কারো কখনো কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি এমনও মনে হয়না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কষ্ট পেয়েছে আমার চেয়ারম্যান পরিচালনা অবস্থাতে আমার মনে হয় না, কারো উপর কখনো জোর জুলুম করেছি বলে আমার মনে হয় না, সাধারণ মানুষের মতোই জীবন যাপন করছি।
তাই আগামী দিনগুলোতেও মোগরাপাড়া ইউনিয়ন বাসী কে নিয়ে, দুখে সুখে পাশে থেকে জনগণের সেবা করতে পারলে আমি কৃতজ্ঞ থাকব।
এ বিষয়ে তিনি আরো বলেন,সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন বাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, সোনারগাঁয়ের উন্নতি ধারাবাহিকতার চলমান ধরে রাখতে আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করে পুনরায় সোনারগাঁ বাসির সেবা করা ও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন একান্ত ভাবে কামনা করেন। এবং সকল বিভ্রান্ত মুলক আলোচনা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।