বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিলো। ওসি আনিচুর রহমান

মঙ্গলবার, ২৪ মে ২০২২ | ৩:২১ অপরাহ্ণ

হারিয়ে যাওয়া ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিলো। ওসি আনিচুর রহমান

নারায়ণগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লার দিক নির্দেশনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া ছেলেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৩ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সাব ইন্সপেক্টর (এস আই) অলিউল্লা ডিউটি অফিসার এর দায়িত্বপালনকালে ৯৯৯ এর সংবাদ দেন যে কলার মোঃ সুমন খান (৩২) একটা ছেলেকে ১ নং রেল গেইট এ পেয়ে থানায় নিয়ে আসেন।

ভিকটিম রাতুল (১২) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন বোলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নিজাম খানের ছেলে। ভিকটিম রাতুল তার নাম ঠিকানা কিছু বলতে পারে না।

ডিউটি অফিসার এস আই অলিউল্লা সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লার নির্দেশ মোতাবেক রাত ৮টা থেকে বাগেরহাট জেলায় ভিকটিমের ঠিকানা সূত্র ধরে রাত ২টার সময় ভিকটিম কে খোঁজে পান এবং শিশু ছেলেকে তার বাবার হাতে তুলে দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন