বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় বিকাশ ব্যবসার আড়ালে অর্থ ও মানব পাচার

রবিবার, ০৮ মে ২০২২ | ১১:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়  বিকাশ ব্যবসার আড়ালে  অর্থ ও মানব পাচার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
বিকাশ ব্যবসার আড়ালে হুন্ডির রমরমা ব্যবসা, অর্থপাচার সহ মানব পাচারের অভিযোগ উঠেছে বাদশা মিয়ার নামে। তারি যোগান দিয়ে যাচ্ছে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান (হাবু)

গোপন সূত্র জানায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব পাশ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবু অবৈধ মার্কেটে অবৈধ ব্যবসা গড়ে উঠেছে, তারমধ্যে বাদশার বিকাশ ও মোবাইলে টাকা পাঠানোর আড়ালে হুন্ডি ব্যবসা, অর্থপাচার সহ মানব পাচারের রমরমা ব্যবসা ।

ব্যবসায়ী বাদশা চৌরাস্তার আলোচিত মাদক ব্যবসায়ী হাবুর মার্কেটে দোকান ভাড়া নিয়ে হাবুর অবৈধ গড়ে ওঠা মার্কেটে দীর্ঘদিন থেকে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসা, অর্থপাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মঙ্গলের গাও গ্রামের বাদশার বিরুদ্ধে।

নানা রকম অসাধু কৌশল অবলম্বন করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, স্থানীয় প্রভাবশালী ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে এ হুন্ডি ব্যবসা।

এতে করে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় থেকে।

হুন্ডি ব্যবসার সম্পর্কে ভাড়াটিয়া দোকানের মালিক হাবু মিয়া জানা সত্ত্বেও কোন রকম আপত্তি বা বাধা না দেয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ব্যবসায়ী বাদশা মিয়া। গ্রাহকদের বিদেশ থেকে তার লোক টাকা গ্রহণ করে আর এদিক থেকে তার কাছ থেকে টাকা বুঝে নেওয়ার নামে নানারকম হয়রানি সহ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক প্রবাসীর স্বজনরা জানান, মো: বাদশা মিয়া সৌদি আরব ও বিভিন্ন দেশে থেকে তার নিজস্ব লোক দিয়ে অবৈধভাবে হুন্ডি ব্যবসা করে। গ্রাহকদের টাকা নিয়ে নানারকম ছলচাতুরি থেকে শুরু করে টাকা আত্মসাৎ ও হয়রানিমূলক নানা অভিযোগ রয়েছে।

এদিকে এ ব্যবসাকে হালাল করতে বাদশা মিয়ার নিজস্ব লোক দিয়ে মোবাইলে টাকা পাঠানোর আড়ালে ও বিকাশ ব্যবসার নামে চালিয়ে যাচ্ছে মানি লন্ডারিং ( অর্থপাচার)

স্থানীয়রা আরও জানান, বাদশা মিয়া এ হুন্ডি ব্যবসায় অল্প দিনের মাথায় আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন।

এ ব্যাপারে বাদশা মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ব্যবসা করি না।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, বাদশা মিয়ার হুন্ডির ব্যবসার বিষয়টি তিনি শুনেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন