ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ ৩ আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা সোনারগাঁয়ের প্রিয় মুখ জনাব আবদুল্লাহ আল কায়সার মুসলমানদের ধর্মীয় মহা উৎসব ঈদুল ফিতরের সোনারগাঁ বাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ, সোনারগাঁ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সোনারগাঁয়ের গণমানুষের নেতা গরীব দুঃখী মানুষের প্রিয় মুখ , সমাজ সেবক, গরীব দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন, আব্দুল্লাহ আল কায়সার বলেন,
মুসলিমদের জীবনে একটি উল্লেখযোগ্য এবং বিশেষ দিন হচ্ছে ঈদের দিন। একজন মুসলিমের জীবনে দুইটি মহাউৎসব ঈদ আসে। সে দুইটি মহা উৎসব হলো, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। যে কোন ঈদেই হোক না কেন, এই দিন দুটিকে মুসলিমরা খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।
একে অন্যের সঙ্গে কোলাকুলি করে, অতীতের যত দুঃখ ভারাক্রান্ত স্মৃতি থাকুক না কেন, সকল কিছু ভুলে গিয়ে সবাই আবার একত্রিত হয়। সকলের ভেতরে ঐক্য গড়ে ওঠে। সকলের ভেতরে সম্প্রীতি গড়ে ওঠে। সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে ঈদগায় কোলাকুলি করে,একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে।
তিনি বলেন, আমি জনগনের সেবা করতে পছন্দ করি, ভালোবাসি সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণকে, সোনারগাঁবাসী ও আমাকে অনেক ভালোবাসে, তাই জনগণের ধারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পেরেছি। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমি প্রত্যাশা রাখি সোনারগাঁবাসী আমাকে বিপুল ভোটে জয়লাভ করাবে এবং জাতীয় সংসদে অংশগ্রহণ করার সুযোগ করে দিবে, দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ করে দিবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দশনায় দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। যার ফলে এই সোনারগাঁ ও দেশ দিনদিন উন্নয়নের দিকে হাঁটছে। তাই সকল রাজনীতিবিদদের মুসলমানদের এই মহা উৎসবে সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে এক প্লাটফর্মে রাজনীতি করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এছাড়া তিনি আরো বলেন, মুসলমানদের এই মহা উৎসবে সোনারগাঁও বাসীদের সকলে দুখ সুখ ভাগাভাগি করে ঈদকে উপভোগ করার উদাত্ত আহ্বান জানাই। সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ বয়ে আনুক সবার জীবনে অফুরন্ত ভালোবাসা ও আনন্দ ঘন মুহূর্তে। ঈদ মোবারক।