নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন বাসীর মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আড়াই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৯টি ওয়ার্ডের ৫৬টি গ্রামের আড়াই হাজার পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, দুধ, তেল, সেমাই।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি বলেন,প্রতি বছরের ন্যায় এ বছর ও অসহায় হতদরিদ্র মানুষের সাথে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি অনেক খুশী। মোগরাপাড়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন তাহলে এই মোগরাপাড়া ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে এনে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
এসময় হাজী শাহ্ মোঃ সোহাগ রনির বাবা শাহ্ জামাল তোতা সহ তার নেতাকর্মীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।