বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় বিষাক্ত মদপানে আশঙ্কাজনক ৬ নিহত ১

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | ১০:১২ অপরাহ্ণ

সোনারগাঁয় বিষাক্ত মদপানে আশঙ্কাজনক ৬ নিহত ১

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে রকিবুল নামের ১ জনের মৃত্যু ৭ জনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত রাকিবুর ভাটিবন্দর গ্রামের সোহেল রাব্বির ছেলে।

গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে রাতে ৭ জন মিলে মাদক সেবন করে। সেবনের পর তাদের অবস্থা অবনতি দেখা দিলে মুমূর্ষ অবস্থায় তিন জনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ভাটিবন্দর গ্রামের সোহেল রাব্বির ছেলে রকিবুল নামে একজন তাৎক্ষণিক মারা যায় ও বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরে, বাকি চারজনকে মেডিকেলে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দেশি মদের সাথে এলকো জাতীয় পানি মিশ্রিত করণে বিষাক্ত মদ এ পরিণত হয়ে যায়। ফলে মদ পান করার পর ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়, তার মধ্যে একজন গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি করালে চিকিৎসারত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। বাকি ৬ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন