সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ২

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ২:২৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ২

নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলায় জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার মদনপুর থেকে তাদেরেআটক করা হয়। এসময় অবৈধ ফেনসিডিল বহনকৃত একটি পিক‌আপ গাড়ীও তাদের হেফাজত থেকে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- মোঃ মহাসিন হোসেন আকাশ (২৫) ও মোঃ ইব্রাহিম (২৪)। তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়। এছাড়া বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছে ডিবি। এ বিষয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ৪৬।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন