বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় কিশোর গ্যাং স্কুলছাত্রকে হত্যার চেষ্টা

শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ | ৪:৫৯ অপরাহ্ণ

সোনারগাঁয়  কিশোর গ্যাং স্কুলছাত্রকে হত্যার চেষ্টা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় তৌহিদ হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ পড়ে বাসায় ফিরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিশোর গ্যাং এর সদস্য মো. নিলু মিয়ার ভাড়াটিয়া আব্দুল মান্নানের ছেলে মো. শান্ত (১৫) ও অপর ভাড়াটিয়া মহানন্দের ছেলে প্রীতম দাস সহ (১৪) অজ্ঞাত ৪/৫ জন মিলে অতর্কিত হামলা চালিয়ে গলায় ছুড়িকাঘাত করে।

এ সময় ঐ স্কুল ছাত্রের আর্তচিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে আসলে কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হামলার শিকার স্কুল ছাত্র তৌহিদের মামা সাংবাদিক হাজী মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতেই সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

এ ব্যপারে অভিযোগটি তদন্ত কর্মকর্তা সোনারগাঁও থানার এসআই মো. ফারুক বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই যাইনি। সময় পেলে এক সময় গিয়ে খোঁজ -খবর নেব।

এদিকে থানায় অভিযোগ করার পর থেকে চৌরাস্তা এলাকার এক প্রভাবশালী নেতা মামলা তুলে থানা থেকে কিশোর গ্যাং এর বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া জন্য ঐ স্কুল ছাত্রের পরিবারকে চাপ দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রসহ এলাকায় কিশোর গ্যাং এর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, এলাকার এক ক্ষমতাসীন নেতা কিশোর গ্যাং তৈরি করে মাদক ব্যবসা চালাচ্ছে। তৌহিদের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ভয়ে তৌহিদ ও তার পরিবার এলাকা ছেড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে দ্রুত এদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি বলেন, বৃহস্পতিবার রাতেই বিষয়টি তদন্তের জন্য এস.আই মো. ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন