বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় নাফপরিবহনে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ | ১১:৩৪ অপরাহ্ণ

সোনারগাঁয়  নাফপরিবহনে দুর্বৃত্তদের হামলা,  আহত ৫

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সোনারগাঁ নাফ পরিবহনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় পরিবহনের ড্রাইভার হেলপার ও সাধারণ যাত্রী গুরুতর আহত।

আজ শনিবার ১লা এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁ লোকাল পরিবহন নাফ কোম্পানি লিমিটেড ঢাকা থেকে সোনারগাঁ আসার পথে ভাড়া নিয়ে এক যাত্রীর সাথে কন্টাকটারের সাথে বাক বিতর্ক হয়। এরই জের ধরে পরিবহনটি যখন নারায়ণগঞ্জ বন্দর থানা আওতাধীন জাঙ্গাল স্টানে পৌঁছালে ওই পরিবহনে দলবদ্ধভাবে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলায় ড্রাইভার হেলপার কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে,একপর্যায়ে সাধারণ যাত্রীরা বাধা দিতে আসলে তাদের কেউ এলোপাতাড়ি মারতে শুরু করে।

একপর্যায়ে কন্টাকটার কে গাড়ি থেকে টানা হেচরা করে তুলে নিয়ে যায়। এছাড়াও পরিবহনের বাহিরে ও ভেতরে ভাঙচুর চালায়। কন্টাকটারের সাথে থাকা টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে সোনারগাঁ নাফ পরিবহনের এমডি মাহফুজুর সাথে আলাপ হলে তিনি জানান, আমার পরিবহনের অতর্কিত ভাবে ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কন্টাক্টার কে মারধোর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি কামতাল ফাঁড়িতে মৌখিকভাবে একটি অভিযোগ দায়ের করি। আগামীকাল শনিবার ২রা এপ্রিল আমি লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন