বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা প্রশাসনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ১২:০৩ পূর্বাহ্ণ

সোনারগাঁ উপজেলা প্রশাসনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় স্বাধিনতা দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে যথাযথ মর্যাদায় শনিবার সকালে শহীদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের জনগণ।

শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, লায়ন মাহাবুর রহমান বাবুল, মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ও ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ।

সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এছাড়াও সোনারগাঁ উপজেলার জনপ্রতিনিধিদের অনেকেই উপজেলা উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন