বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় শান ফেব্রিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | ১১:০৪ অপরাহ্ণ

মেঘনায় শান ফেব্রিক্স কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁয় মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিক্স নামে একটি সূতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনতে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, হাজিগঞ্জ, আদমজী ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৭টি ইউনিট এক যোগ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার সময় শান ফেব্রিক্স নামে একটি সূতা তৈরির কারখানায় ইউনিট-১ ও ইউনিট-২ এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সূতা তৈরির জন্য মজুদকৃত তুলা থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। পরে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এছাড়াও শান ফেব্রিক্সের শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও কারখানায় সূতা তৈরির কাজ চলছিল হঠাৎ করে ইউনিট-১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোন কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ইউনিট-২ এ ছড়িয়ে পরে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা কারখানার দুটি গেইট দিয়ে তাৎক্ষনিকভাবে নিরাপদে বের হয়ে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সূতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখনো আগুন নিয়ন্ত্রনে আসেনি। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।
তা ছাড়াও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভানো প্রচেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন