বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় কৃষকের বাড়িঘর পুড়ে ছাই, ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ১১:২৬ অপরাহ্ণ

সোনারগাঁয় কৃষকের বাড়িঘর পুড়ে ছাই, ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে এক কৃষকের তিনটি বসতঘরে আগুন লেগে ঘরে থাকা ৩ টি গৃহ পালিত পশুসহ, সেলাই মেশিন, আসবাবপত্র, মূল্যবান কাজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী সেই কৃষকের পরিবারের।

মঙ্গলবার বুধবার (১৬ মার্চ ) ভোর আনুমানিক ৬ টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামে মৃত ইয়াজউদ্দিন ছেলে কৃষক শাহাবুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে এ অগ্নিসংযোগ ঘটে। বুধবার ভোরে শাহাবুদ্দিনের বসতঘরে আগুন লাগলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে, মঙ্গলবার সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।

ভুক্তভোগী কৃষক শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখি বসতঘরে আগুন। অল্প সময়ের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন নাতি- নাতনি সন্তানসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো। তাই ভূক্তভোগী কৃষক শাহাবুদ্দিন সমাজের বিত্তবান লোকদের কাছে সহযোগীতা কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন