বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় আনন্দবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ,আগুনে পুড়ে ছাই ৪ দোকান

সোমবার, ১৪ মার্চ ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ

সোনারগাঁয়  আনন্দবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ,আগুনে পুড়ে ছাই ৪ দোকান

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার আনন্দবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ৪টি দোকান পুড়ে ছাই। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়।

রবিবার (১৩ মার্চ) রাত ১০ টার দিকে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজারের দোকান পাটে আগুন লেগে ৪ টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বাজারে লোকসমাগম ছিল না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজার পাহাদার ও পথচারীর নজরে এলে তারা আগুন দেখে হইচই শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছান তবে ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই বাজারের ৪ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আনন্দবাজার হাটের পুড়ে যাওয়া মার্কেটের মালিক নবীর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গতকাল ১৩ মার্চ রবিবার রাতে মার্কেটের দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে খবর পান তার টিনের তৈরী মার্কেটে আগুন লেগেছে। এসময় তিনি স্থানীয় লোকের সহায়তা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হোন। এদিকে আগুন লাগার পর পরই সোনারগাঁ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় মাকের্টে থাকা একটি শুটকির গোডাউন, একটি কনফেকশনারী ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ধারনা আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হলো সে সর্ম্পকে নবীর হোসেন জানান, তার মার্কেটের বিদ্যুতের কোন সংযোগ নেই, কেউ রাতে থাকেনও না। তার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে রাতে আধারে দুবৃর্ত্তরা তার মার্কেটে আগুন দিতে পারে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন