বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুর হাইওয়ে পুলিশের সাহায্যে উদ্ধার হল ট্রাক হেলপার

সোমবার, ১৪ মার্চ ২০২২ | ৮:৩২ অপরাহ্ণ

কাঁচপুর হাইওয়ে পুলিশের সাহায্যে উদ্ধার হল ট্রাক হেলপার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত রুস্তম আলী নামে এক ট্রাক হেলপারকে উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

গত রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোডে কুমিল্লামুখী বেপরোয়া একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-১৫-২৮৩৯) সজোরে পেছন দিক থেকে তিশা পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়।

এ সময় অজ্ঞাত নামা ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার রুস্তম আলী আহত হয়ে ট্রাকের সামনের কপাটে চালকের পেছনের বক্স কেবিনের ভেতরে আটকে যায়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সাহায্যে ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ করিম খান জানান, কুমিল্লামুখী ট্রাকটি তিশা পরিবহনের অপর একটি বাসকে পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে ট্রাকের হেলপার রুস্তম আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন