সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের কালা দরগা সংলগ্ন অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে ডায়িং নামের একটি অবৈধ কারখানায় তথ্য সংগ্রহে সাংবাদিকরা উপস্থিত হলে, জামাত শিবির কর্মী আলমের সাংবাদিকদের বাধা ও সরকার নিয়ে কটূক্তির অভিযোগে উঠেছে।
গত ৯ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের কালা দরগা ইসলামী মিশন সংলগ্ন অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে একটি কুচক্র মহল সুতার ডাইং করার অবৈধ কারখানা গড়ে উঠেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের কিছু সাংবাদিক তথ্য সংগ্রহ জন্য উপস্থিত হলে স্থানীয় গিয়াস উদ্দিনের (ভান্ডারী) ছেলে শিবিরকর্মী আলম ও তার সঙ্গীদের নিয়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়। উপস্থিত সাংবাদিকরা তাদের পরিচয় উপস্থাপনার পর ও শিবির কর্মী আলম অশ্লীল গালাগালি ও তার সঙ্গের লোকদের নিয়ে হামলা আক্রমণের প্লান করে এক পর্যায়ে স্থানীয় লোকদের উপস্থিতিতে হলে সে বলে এরকম সাংবাদিক আমার কাছে কিছু না আমার সাংবাদিক টাইম নাই, এমনিভাবে দীর্ঘ সময় সাংবাদিকদের কোণঠাসা করে নানা রকম ভয় ভীতি সৃষ্টি করে আতঙ্ক করে রাখে।
এছাড়াও আলম বর্তমান সরকারকে নিয়ে বাজে মন্তব্য ও কটুক্তি করে, তিনি বলেন, এদেশের সরকার অবৈধ, গ্যাস চুরি করে অবৈধ সংযোগ দিলে সমস্যা কিসের, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানারকম বাজে মন্তব্য ও তুচ্ছ তাচ্ছিল্য করে।