বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে থানার শিথিলতায় নিষিদ্ধ সিএনজির মহা তান্ডব

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

রবিবার, ০৬ মার্চ ২০২২ | ১:১১ অপরাহ্ণ

সোনারগাঁ কাঁচপুর হাইওয়ে থানার  শিথিলতায় নিষিদ্ধ সিএনজির মহা তান্ডব

নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা টু মহাসড়ক সংলগ্ন দরিকান্দি স্টান টু মোগরাপাড়া চৌরাস্তা প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় নিষিদ্ধ থ্রি হুইলার বেপরোয়া।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া নিষিদ্ধ থ্রি হুইলার লাগামহীন চলাচলে দুর্ঘটনা বৃদ্ধির ফলে থ্রি হুইলার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের শিথিলতার কারণে মহাসড়কে থ্রি হুইলার সিএনজি চলছে অহরহ।

লক্ষ করা যায়, সোনারগাঁ মহাসড়কে থ্রি হুইলার দরিকান্দি স্থান হতে উল্টা মুভমেন্টে বেপরোয়া গতিতে চলছে অবিরাম। নানা সময়ে থ্রি হুইলার মহাসড়কের দূরপাল্লার বাসের সাথে পাল্লা দিয়ে বড় বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা বাস ইসটান উল্টা মুভমেন্টে যানজট সৃষ্টি করে স্থানীয় লোকদের ভয় ভীতি সৃষ্টি করে স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে মহাসড়কে লাগামহীনভাবে চলছে এ থ্রি হুইলার।

এ বিষয়ে থ্রি-হুইলার দের মহাসড়কে চলাচল এর কারণ জানতে চাইলে, তারা বলে, স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের ছত্রছায়ায় তারা সিএনজি চালাতে সুযোগ পাচ্ছে। প্রতিটি সিএনজির মাসপ্রতি গুনতে হয় দশ টাকা করে, স্থানীয় প্রভাবশালীদের দিতে হয় প্রতি সিএনজি প্রতি ১একশত টাকা করে যার দরুন এই থ্রি হুইলার মহাসড়কে বুক ফুলিয়ে চলতে সক্ষম।

এ বিষয়ে কাচপুর সোনারগাঁ হাইওয়ে পুলিশ টিআই ফারুক কে সিএনজি চলাচলের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা একাধিকবার সিএনজি উচ্ছেদে অভিযান চালিয়েছি, যখনই আমরা অভিযানে যাই কে বা কারা তাদেরকে সতর্ক স্টান করে খালি করে দেয় , আমাদের উপস্থিতি টের পেয়ে তারা স্থান ত্যাগ করে। আমরা যথাযথা ব্যবস্থা নিচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন