বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় গণটিকা কর্মসূচীতে ব্যাপক সাড়া, নিয়ন্ত্রণে বাবু চেয়ারম্যান

রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৪০ অপরাহ্ণ

সোনারগাঁয় গণটিকা কর্মসূচীতে ব্যাপক সাড়া, নিয়ন্ত্রণে বাবু চেয়ারম্যান

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি গণটিকা কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছেন মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ সদস্যবৃন্দ। সময়সীমা বর্ধিত হল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত ২৬ ফেব্রুয়ারি (শনিবার) নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলায় গণটিকা কর্মসূচীতে প্রথম ডোজ টিকা গ্রহণে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সরকার কর্তৃক উদ্যোগে কোভিড-১৯ করোনার টিকা যারা এখনো গ্রহণ থেকে বিরত রয়েছে তারা সকাল থেকেই টিকা কেন্দ্রগুলোতে ভিড় করেন। ২৬ ফেব্রুয়ারি শনিবারের পর আর প্রথম ডোজ দেওয়া হবেনা এমন প্রচারে নারী-পুরুষ বিশেষ করে গ্রামের সাধারণ লোকেরা যাদের কাছে এতদিন টিকা গুরুত্ব পায়নি তারা ছুটে আসেন ওইসব কেন্দ্রগুলোতে ।

এ গণ টিকা গ্রহণের জন্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু তিনটি কেন্দ্র স্থাপন করেন।
কেন্দ্রগুলো হলো, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মোগরাপাড়া সরকারি হাইস্কুল,৭ নং ওয়ার্ড পাচপীরদরগাহ প্রাথমিক বিদ্যালয় , ৯নং ওয়ার্ড কাইকারটেক হাই স্কুল (দারু গোল্লা)।

এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, সরকার কর্তৃক গণ টিকা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটিকা গ্রহণে উপচেপড়া ভিড় জমিয়েছে, আমরা মোগরাপাড়া ইউনিয়নের সদস্য বৃন্দ শৃঙ্খলা ভাবে টিকা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে নিঃস্বার্থভাবে জনগণের সুবিধার্থে কাজ করে যাচ্ছি।

গতকাল শনিবার প্রায় নয়শত ৫০ জন ১৮ থেকে শুরু করে ৭০/৮০ বয়সের পুরুষ ও মহিলা এ গণটিকা গ্রহণ করেন।

এ গণ টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সি আক্তার, মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার, শিপন সরকার , ৩ নং ওয়ার্ডের মেম্বার মানিক মিয়া, ৪ নং ওয়ার্ডের মেম্বার মজিবুর,৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ: মুসা ,৭ নং ওয়ার্ডের মেম্বার তাহের আলী, এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁ মহিলা সংরক্ষিত আসনের, মেম্বার সাবিনা ইয়াসমিন, জেসমিন আক্তার সহ সোনারগাঁ উপজেলা যুবলীগের অনেক নেতা কর্মী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন