বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদায় চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস পালিত

সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস পালিত

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি ( সোমবার ) দিবসের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা যথাযথ স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

এসময় ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ তথা গাজী সুমন, আক্তার হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, শফিকুল ইসলাম, পীর মোহাম্মদ, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন