বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ফয়সাল চৌধুরী জীবন নিয়ে স্যোসাল মিডিয়াতে মিথ্যাচার, সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা

সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ

কচুয়ায় ফয়সাল চৌধুরী জীবন নিয়ে স্যোসাল মিডিয়াতে মিথ্যাচার, সচেতন মহলের প্রতিবাদ ও নিন্দা

বিশেষ প্রতিনিধিঃ কচুয়ায় সামাজিক ও রাজনৈতিক প্রাঙ্গণে মানবতার ফেরিওয়ালার নাম ফয়সাল চৌধুরী জীবন। সামাজিক বেষ্টনীতে সর্বোস্তরের সমস্যা সমাধানের আশ্রয়স্থল ফয়সাল চৌধুরী জীবন।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মরণ থাবাতেও ছিলো তার অসামান্য ভূমিকা।
অসংখ্য পরিবার পেয়েছে মাথাগোঁজার ঠাই। কন্যা দ্বায়গ্রস্থ পিতা পেয়েছে মুক্তির সহায়তা, পেয়েছে সংসার স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন বেকার ছেলের চাকুরির সহায়তা। তারুণ্যের মুক্ত দৃষ্টিভঙ্গীগুলোর বাস্তবায়নে পেয়েছে পাড়ার মহল্লায় সহযোগিতার হাত।

পারিবারিক ঐতিহ্যের আখড়ায় সামাজিক কল্যাণকর কর্মকান্ডের পাশাপাশি রাজনৈতিতেও পিছনে নেই। যার বংশগত ঐতিহ্য মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক স্পন্দন। নিজে নেতা না হয়েও, বঙ্গবন্ধুর আদর্শে বহু নেতা তৈরির কারিগর ছিলেন। যার শিখানো আদর্শে উজ্জীবীত ও প্রতিষ্ঠিত হয়েছে অনেক অবহেলিত প্রাণ। যার উজ্জ্বল দৃষ্টান্ত গত ০৫/০১/২০২২ এর ইউপি নির্বাচন।

গত কয়েকদিন যাবৎ স্যোসাল মিডিয়ায় নাম পরিচয়হীন কচুয়ার ডাক নামে একটা ফেইসবুক আইডি থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র মূলক বৃত্তিহীন তথ্য অপপ্রচার করে আসছে। যার নেই বিন্দু পরিমাণ বস্তুনিষ্ঠ কিংবা বাস্তবতা। এনিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে তুলকালাম।
এছাড়াও দলমত নির্বিশেষে আপাময় জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অপপ্রচার সম্পর্কে ফয়সাল চৌধুরী জীবনের কাছে জানতে চাইলে তিনি বলেন- কয়েকদিন থেকে দেখতেছি আমার নামে কচুয়ার ডাক নামে একটা ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে। কে বা কাহারা, আমি জানি না। আমার ধারণা গত ইউপি নির্বাচনকেই কেন্দ্র করে কেহ এমনটা করতে পারে। তবে এবিষয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করবো, খুব শীগ্রই তা উন্মোচন করা হবে। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন