মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কথা দিলাম আপনাদের সেবা করব।

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | ৪:০৯ অপরাহ্ণ

কথা দিলাম আপনাদের সেবা করব।

রাজিব হোসেন রাজু: আসন্ন ২৬ ডিসেম্বর বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে জনগণের সেবা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন বাবু। দীর্ঘদিন যাবৎ ৩ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করে আসছেন। এবং বৈদ্যের বাজার ইউনিয়ন ৩নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়ে আসছেন দেলোয়ার হোসেন বাবু। ৩ নং ওয়ার্ড এলাকার জনগণের উদ্দেশ্যে দেলোয়ার হোসেন বাবু বলেন আপনারা ৩নং ওয়ার্ডের জনগণ একটি বারের জন্য আমাকে সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করে যাব। এবং আমার ৩নং ওয়ার্ডের বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কে নিয়ে এলাকার উন্নয়ন কাজ করব পাশাপাশি আমি আমার ৩নং ওয়ার্ড কে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড করব এটা আমার অনেকদিনের স্বপ্ন। তাই আমাকে আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করার সুযোগ দিন তাহলে আমাদের ৩নং ওয়ার্ড বৈদ্যের বাজার ইউনিয়নে একটি মডেল ডিজিটাল ওয়ার্ড হবে। আমি বলবো ২৬শে ডিসেম্বর আপনারা সকলে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবেন এবং আপনারা আমাকে ভোট দিবেন পাশাপাশি আপনারা আমার জন্য দোয়া করবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন