শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নানা বিতর্কিত বিএনপি নেতা মনির হোসেন মনু মেম্বার পদপ্রার্থী

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ১১:২৩ অপরাহ্ণ

নানা বিতর্কিত  বিএনপি নেতা মনির হোসেন মনু মেম্বার পদপ্রার্থী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃআসন্ন ইউপি নির্বাচনে একাধিক মামলার আসামি মনির হোসেন মুন মেম্বার পদপ্রার্থী , জনমনে কৌতুহল।নারায়ণগঞ্জ, সোনারগাঁ কাচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি সহ-সভাপতি মনির হোসেন মনু ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি এলাকাবাসীর কাছে নানা কৌতুহল।এলাকাবাসী সূত্রে জানা যায়, মনির হোসেন মনু বিএনপি-জামায়াত সমর্থিত একাধিক মামলার আসামি। আনুমানিক ১০থেকে ১২ টি মামলার আসামি। নানা সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিভিন্ন ধরনের মামলার শিকার হয়। বাংলাদেশের বহুল প্রচলিত হেফাজত সহিংসতায় জড়িত থাকা ২০১৩ সালের মামলার আসামি ।এছাড়াও সোনারগাঁ কাঁচপুর এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি থেকে শুরু করে মাদক পাচার ও নানা অপকর্মে জড়িত থাকার কারণে একাধিক মামলার শিকার হন আসন্ন ইউপি নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মনির হোসেন মনু।এ বিষয়ে থানা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, জনপ্রতিনিধি হওয়ার জনগণের জনপ্রিয়তা অর্জন করা সহ কোন রকম অনিয়ম-দুর্নীতি সহ সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত থাকতে হয় অথচ ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনির হোসেন মনু সন্ত্রাস চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত ও একাধিক মামলার আসামী হওয়া সত্ত্বেও কাচপুর এলাকা বাসির কিরকম উন্নয়নের কাজে ভূমিকা রাখবে আমাদের অজানা। বিস্তারিত সামনে আসছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন