বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিষাক্ত মদ পানে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | ১১:৫৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিষাক্ত মদ পানে এক যুবকের  মর্মান্তিক মৃত্যু

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলার , পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বিষাক্ত মদ পানে সম্রাট হোসেন সোহান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। ৭ নভেম্বর (রবিবার) সকাল ৭টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সম্রাট হোসেন সোহান উপজেলার ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।নিহত সম্রাট হোসেন সোহানের পরিবার জানায়, সোহান শনিবার রাতে মদ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে পরিবারকে জিজ্ঞাসা করলে তারা বলেন, সে প্রায় মদ পান করে বাড়ি ফিরতো, শনিবার রাতে আকস্মিক তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে পৌঁছানো হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে তারা তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন