শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ আর নেই

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | ১১:৩৯ অপরাহ্ণ

সোনারগাঁ সাবেক ইউপি চেয়ারম্যান  আব্দুর রউফ আর নেই

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার,পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ গত শুক্রবার দিবাগত রাত ৯টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে কিডনিজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকার প্রয়াত হাজী লাল মিয়ার বড় ছেলে। গতকাল শনিবার সকালে তাহেরপুর ঈদগা ময়দানে তার জানাযা শেষে কোরবানপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ পারিবারিক জীবনের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, তাহেরপুর ইসলামিয়া আলেম মাদ্রাসার সাবেক সভাপতি ও তাহেরপুর দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের জানাযায় উপস্থিত ছিলেন, এফবিবিসিআই ডিরেক্টর ও সিআইপি আলহাজ্ব বজলুর রহমান, পিরোজপুর ইউনিয়ণ পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিরাজুল হক সিরাজ মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু সহ সর্বসাধারণের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন করা হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ্ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক আমিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন