বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি ডিজিটাল ইউনিয়ন করতে চাই।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ | ৯:৩৩ অপরাহ্ণ

একটি ডিজিটাল ইউনিয়ন করতে চাই।

রাজিব হোসেন রাজু:মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রত্যাশী। এইচ এম নজরুল ইসলাম টিটু কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী। সামনে আসছে বাসাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ, এম, নজরুল ইসলাম টিটু তার নিজ ইউনিয়নে ব্যাপকভাবে জনগণের সেবা করে আসছেন। এবং সরকারের দেওয়া যে সকল কর্মকান্ড তিনি নিজ দায়িত্বে পালন করে আসছেন। নজরুল বলেন আমার বাবা ৩০ বৎসর যাবত বাসাইল ইউনিয়ন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তাই আমি বাবার সম্মান ধরে রাখার জন্য ইউনিয়নের মানুষের কথা ভেবে সামনে বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী হয়েছি। বাসাইল ইউনিয়নের জনগণের অনুরোধে আমার জনসেবায় আশা আমি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও ভালোবাসা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার মতো আদর্শ নিয়ে আপনাদের সেবা করে যেতে পারি এবং এলাকার উন্নয়ন করতে পারি। নজরুল ইসলাম আরও বলেন মহামারী করুণার সময় আমি আমার সাধ্যমত বাসাইল ইউনিয়ন বাসীর পাশে থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ও রাতের অন্ধকারে সমাজের মধ্যবর্তী পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে আর্থিক ও ত্রাণ পৌঁছে দিয়েছি। নজরুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের অহংকার দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন আমার নেত্রী আমার অহংকার আমার নেত্রী আমার গর্ব আমার নেত্রী বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দিকনির্দেশনায় আমি কাজ করেছি এবং সামনে করে যাব। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কর্মকাণ্ড দেখে আমার লোভ লালসা হয়। যার কারণে আমি চিন্তা করেছি যে আমাকে যদি বাসাইল ইউনিয়ন পরিষদ থেকে নৌকার মাঝি বানান তাহলে আমি আমার বাসাইল ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন