ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ, সোনারগাঁ উপজেলার ”আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা” পরিবারের আয়োজনে ও ব্লাড ফর ডোনারস্ সোসাইটি’র সার্বিক সহযোগীতায়, নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রায় ১ হাজার মানুষকে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
গত শুক্রবার ”আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা”-র সোনারগাঁ উপজেলা পরিচালক ওমর ফারুকের পরিচালনায় ও টীম লিডার মুহাম্মদ সানাউল্লাহ বেপারীর নেতৃত্বে এবং সকল সহযোদ্ধাদের সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাধারণ মানুষের মাঝে এ ফ্রি সেবা প্রদান করা হয়।উক্ত ফ্রি চিকিৎসা ও ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার,উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারদী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ লায়ন বাবুল এবং পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমেশ্বরদী এলাকার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ শামসুদ্দিন ভূঁইয়া, পরিচালনার দায়িত্বে ছিলেন ”আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা”র নোয়াগাঁও ইউনিয়নের পরিচালক মোঃ মাহবুব আলম বাবু ও টীম লিডার মোঃ সাকিব হাসান জয়।