ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
বিশাল জনসমর্থন নিয়ে(মেম্বার পদপ্রার্থী) হাজী আফজাল হোসেন ,চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাসুমের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়ে ওঠেন।
নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলা,পিরোজপুর ইউনিয়নে নৌকা প্রতিক পাওয়া ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে ব্যপক প্রচার প্রচারণা চালিয়েছে ভাটিবন্দরের সবার প্রিয় মুখ আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী,হাজী মোহাম্মদ আফজাল হোসেন।
কয়েকশত কর্মী সমর্থক নিয়ে পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই প্রচারণা চালায়।এই সময় হাজী আফজাল হোসেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট চায়।হাজী আফজাল হোসেন বলেন,ইঞ্জিনিয়ার মাসুম ভাই পিরোজপুর ইউনিয়নের গর্ব। তাকে আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে পাই। এছাড়াও তিনি আমাদের মসজিদ মাদ্রাসার প্রতি যথেষ্ট খেয়াল রাখেন ,তাই মাসুম ভাইকে পিরোজপুর ইউনিয়নে আবারও প্রয়োজন। তিনি আরোও বলেন, মাসুম ভাই শুধু আমাদের ওয়ার্ড বা ইউনিয়ন না , পুরো সোনারগাঁওয়ে মানুষের কাছে একজন মানবিক চেয়ারম্যান হিসাবে পরিচিত।করোনাকালীন সময়ে মানুষ তার সাহায্যের হাত দেখেছেন। তিনি পিরোজপুর ইউনিয়ন ছাড়াও সোনারগাঁওয়ে বিভিন্ন স্থানে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।তাছাড়াও সোনারগাঁয়ের বিভিন্ন ওয়ার্ডে সামাজিক উন্নয়নমূলক কাজে তার অনেক ভূমিকা আছে, সরকারি-বেসরকারিভাবে তিনি জনগণের স্বার্থে নিজেকে বিলিয়ে দেন। সোনারগাঁয়ের বিভিন্ন ওয়ার্ডে মসজিদ মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে,ধর্মীয় অনুষ্ঠানে তার অতুলনীয় ভূমিকা থাকে।তাই হাজী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁয়ে একজন মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিত।