ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ নং ওয়ার্ডে জনসমর্থন ও মানুষের ভালোবাসায় এগিয়ে আছেন হাজী মোহাম্মদ আফজাল হোসেন।
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আফজাল হোসেন, ইতিমধ্যে তার ভালোবাসা দিয়ে মন জয় করে নিয়েছে সোনারগাঁওয়ের বিভিন্ন অঞ্চলের মানুষের, তাই তাকে মানুষ আরোও কাছে পেতে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। এ কারণে দেশ ও জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়াও তিনি আরো বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই সাধারণ মানুষের সেবা করতে চাই। মাননীয় প্রধান মন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে আমার মুখ্য ভূমিকা থাকবে। এলাকাবাসীর দোয়ায় আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমার নিজ অর্থায়নে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে মূল ভূমিকা থাকবে।
এই সময় ৮ নং ওয়ার্ডের মানুষের সাথে কথা বলে জানা যায়, হাজী আফজাল হোসেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।ঈদ থেকে শুরু করে করোনা কালীন সময়ে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও বিভিন্ন ভাবে আর্থীক সহায়তা করেছে।
এছাড়াও এলাকায় কোনো শালিস বা বিচার কার্য অত্যান্ত বিচক্ষণতার সহিত সমাধান করে থাকে।তাই সে যদি আমাদের এলাকার মেম্বার হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হবে।তাই আমরা তাকে মেম্বার হিসাবে দেখতে চাই!