মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | ৯:০০ অপরাহ্ণ

রূপগঞ্জে পানিতে ডুবে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে মোদাচ্ছের (২) ও ইয়াসিন (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বার মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন শিউলি কালি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, আব্দুস সালাম শরিয়তপুর জেলার নরিয়া থানার সাত ঘোরিয়াকান্দী এলাকার বাসিন্দা। সে রূপসী এলাকায় ভাড়া থেকে গোলাকান্দাইল কালী এলাকায় নতুন বাড়ি করে আজই এই বাড়িতে উঠেন। তার বাড়িতে উঠার সময় তার ভায়রা একই এলাকার বিল্লালের ছেলে ইয়াসিন (৪)কে সাথে নিয়ে আসেন। এখানে আসার পর তারা মঙ্গলবার সকালে দুইজনই পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে।

আব্দুস সালাম জানান, এখানে নতুন বাড়িতে আসার সময় আমার ভায়রার ছেলে ইয়াসিন আমাদের সাথে আসে। মোদাচ্ছের ও ইয়াসিন সকালে দুইজনই খেলা করতে গিয়ে ঘরের পাশে ছোট একটা পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পাশের বাড়ির মোহাম্মাদ সুমন বলেন, মোদাচ্ছের মা দুপুর ১২ টার দিকে হঠাৎ মোদাচ্ছেরকে পানি থেকে তুলে চিৎকার দিলে আমরা ছুটে আসি, এবং জানতে পারি আর একজনকে পাওয়া যাচ্ছে না, তখন আমি পুকুরের ভিতর খুঁজতে থাকি এ সময় কয়েকজনই পানি নেমে পড়ে এবং অন্য একজন ইয়াসিন নামের একজনে পানি থেকে তুলে এনে দুই জনকে ইউএস বাংলা হাসপাতালে নিলে ডাক্তাররা দুইজনকেই মৃত্যু ব নিশ্চিত করেন। সুমন আরো বলেন ১০ টার দিকে পড়লেও দুইজনকেই ১২ টার দিকে পুকুরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।
শিশুদের লাশ দেশের বাড়িতে নিয়েছে বলে জানা গেছে। শিশুর মা ও দাদী জ্ঞান হারিয়ে ফেলে। এ শিশু দুইটির মৃত্যুতে শোকাভিত এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন