শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডিসি-এসপির শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ

সোমবার, ১৬ আগস্ট ২০২১ | ১:৫৪ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডিসি-এসপির শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬‘তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাস্ট্রের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। রবিবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ জহুরা এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন