বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

গাড়ী উপহার দিলো মেঘনা গ্রুপ নারায়ণগঞ্জ জেলা পুলিশকে

সোমবার, ২৬ জুলাই ২০২১ | ১১:২৯ অপরাহ্ণ

গাড়ী উপহার দিলো মেঘনা গ্রুপ  নারায়ণগঞ্জ জেলা পুলিশকে

নারায়ণগঞ্জ জেলা পুলিশকে উপহার স্বরূপ একটি ডাবল কেবিন পিকআপ ভ্যান দিয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সোমবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) এর নিকট গাড়ীটি হস্তান্তর করেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (প্রশাসন) তৌফিক মাহবুব (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ)।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (কারিগরী) কার্তিক চন্দ্র দাস ও সিনিয়র ব্রান্ড ম্যানেজার মো. মহিউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

গাড়ীটি পরে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট সোনারগাঁ থানায় ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন