মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

রবিবার, ২৫ জুলাই ২০২১ | ১:২২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা  আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২৫ জুলাই) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার স্বজনদের সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মমতাজ বেগম সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্ত্রী। তার তিন কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। তাদের মধ্যে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বড়।

বাদ এশা দেওভোগ চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন