মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কালাপাহাড়িয়া বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সাত্তার সরকার

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | ৫:৫৬ পূর্বাহ্ণ

কালাপাহাড়িয়া বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সাত্তার সরকার

পবিত্র ঈদ-উল-আযহা, ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে। ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ আড়াইহাজার (২ আসন ) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র স্বপক্ষে কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার।

ঈদুল আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিবৃতিতে যুবলীগ নেতা সাত্তার সরকার জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কাছের দুরের সকল বন্ধু-বান্ধন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ, প্রিয়জন ও সমাজের সকল নেতা-কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ-মোবারক। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন হোক সকলের, এই দোয়া কামনা করছি। ঈদের পবিত্রতা ও ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে।

এছাড়াও মহামারি করোনা থেকে মুক্তি পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল আযহার আনন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে উপভোগের আহ্বান জানিয়ে বলেন,সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। ঈদ-মোবারক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন