মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে কুরবানী গরুর হাটে ক্রয়, বিক্রয় ও ইজারাদারদের যা মানতে হবে

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ৪:০৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে কুরবানী গরুর হাটে ক্রয়, বিক্রয় ও ইজারাদারদের যা মানতে হবে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ আওতাধীন প্রায় ১৩ টি গরুর হাট বসানোর অনুমোদন মিলেছে ক্রয়-বিক্রয় ও ইজারাদারদের নির্দিষ্ট কিছু শর্ত মেনে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেবে বলে সোনারগাঁ উপজেলা প্রশাসন জানান।

আসছে আগামী ২১ শে জুলাই (বুধবার)মাত্র কয়েকদিন পর মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আযহা। এটা মুসলমানদের দ্বিতীয় মহাউৎসব।

আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানী করার মাধ্যমে ঈদুল আযহা পালন করে বিশ্বের সকল মুসলমানরা।

তাই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সোনারগাঁ প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা মেনে ঈদ এছাড়া হাটে গিয়ে পশু ক্রয়ের ক্ষেত্রে বিশেষ কিছু স্বাস্থ্য বিধি মানার জন্য সবাইকে আহবান করা হয়েছে।

এছাড়া অনলাইনে গরু ছাগল কেনার ক্ষেত্রে সবাইকে উৎসাহ প্রদান করা সহ চোর ছিনতাইকারী থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান।

ঈদুল আযহা সন্নিকটে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আযহা এ আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানী করেন। সারাদেশে করোনা মহামারীর ভয়াবহতার কারণে কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যেতে পারে। তার পরেও যারা পশুর হাটে গিয়ে পশু ক্রয় করবেন তাদেরকে মাক্স পরিধান করে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। যারা কোরবানির পশু বিক্রয় করবেন তাদেরকে ও সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করে পশু বিক্রয়ের জন্য বলা হলো।
কোরবানির পশুর হাটের ইজারাদারা পশুরহাটে আগত ব্যক্তিদের এবং পশু বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নির্দিষ্ট দূরত্বে পশু রাখার ব্যবস্থা করবেন। পশুরহাটে প্রবেশের সময় হাত ধোয়ার জন্য পানি, সাবান ,হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। মাক্স ব্যতীত কাউকে পশুর হাটে প্রবেশ করতে দিবেন না।

‌‌ কোরবানির পশুর হাটে পকেটমার, প্রতারকরা ওত পেতে থাকে। পশু কিনতে আসা ব্যক্তিদের নিকট থেকে এবং পশু বিক্রয় করতে আসা খামারি অথবা সাধারণ কৃষকদের নিকট থেকে তাদের পশু বিক্রয়ের টাকা পকেট মেরে অথবা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের একটু সচেতনতা পারে আমাদের মূল্যবান টাকাপয়সা চুরির হাত থেকে রক্ষা করতে।

পশুর হাটে পশু কেনাবেচা সময় আমরা অবশ্যই সতর্ক থাকবো।

আমরা সকলে পশুর হাটে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করে থাকবো যাতে করোনার এই মহামারী থেকে নিজেদের, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারি। ধন্যবাদ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন