মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে সুমাইয়ার লাশ মর্গে

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে সুমাইয়ার লাশ মর্গে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজার থানা পুলিশ সুমাইয়া আক্তার (১৯) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের অপু মোল্লার স্ত্রী।

আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত)আনিচুর রহমান মোল্লা জানান, সুমাইয়ার মৃত্যুর যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন