মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কালী বাজার হতে পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ১১ জুলাই ২০২১ | ৮:১৯ পূর্বাহ্ণ

কালী বাজার হতে পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন কালীবাজার মোড় এলাকা হতে এজাহারনামীয় পলাতক আসামী সুমন ওরফে হিজলা সুমন (৪০)’কে গ্রেফতার করা হয়। গত ০৯ জুলাই রাতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের যোগসাজশে গত ২৮ জুন তারিখে ভ‚ক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু (৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারীভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভ‚ক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনায় ভ‚ক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী সুমনওরফে হিজলা সুমন উক্ত মামলার ৪নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গাঁ-ঢাকা দিয়ে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়ায়।
র‌্যাব-১১ পৃথক আরেকটি অভিযানে ১০ ক্যান বিয়ার সহ একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’কে হাতে-নাতে আটক করা হয়। আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী মধ্যপাড়া এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে।
মাহমুদুল হাসান লেঃ কমান্ডার জানান ,আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে অবৈধ মাদকদ্রব্য বিয়ার সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’কে নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন