মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে পরিবহণ শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা প্রশাসন

শনিবার, ১০ জুলাই ২০২১ | ৭:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে পরিবহণ শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা প্রশাসন

কোভিড-১৯ কর্মহীন হয়ে পরা ৫’শ পরিবহণ শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫০০ পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

খাদ্য সামগ্রী- চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও লবণসহ প্রতিটি পরিবহণ শ্রমিকের মাঝে বিতরণ করা হয়।

বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাই বিল্লাহ বলেন, আজকের খাদ্যসামগ্রীগুলো আপানাদের জন্যে প্রধানমন্ত্রীর উপহার এটা আমরা দিচ্ছি না কিংবা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ না। এটি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের দেয়া হচ্ছে। আপনারা এই লকডাউনের মাঝে গাড়ি চালাতে পারছেন না, আপনাদের জীবনযাপনে কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী আপনাদের জন্যে এই উপহার পাঠিয়েছে। আপনারা লকডাউনে গাড়ি না চালিয়ে আমাদের যেভাবে সহযোগিতা করছেন ঠিক সেইভাবে সামনের তিন-চারদিন আমাদের সহযোগিতা করবেন। সরকারি যে বিধি-নিষেধ দেয়া হয়েছে সেগুলো প্রতিপালনে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

এ সময়- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নেজারত ও ডেপুটি কালেক্টর সাইদুজ্জামান হিমু ও সহাকরী কমিশনার আব্দুল মতিন খান সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন