মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ০৭ জুলাই ২০২১ | ৫:৪৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২’হাজার ২১’সালের জুন মাসে ভাল কাজ করায় তাকে এ পুরস্কৃত করা হয়। গত বুধবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যান সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম’র হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান,ঝ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বারসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ। সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম পুরস্কার পেয়ে মহান আল্লাহ্ তাআলার নিকট শুকরিয়া আদায় করাসহ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বার, ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইদুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) আবু বকর সিদ্দিকসহ থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে, ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।##




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন