মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে অপহরণের পর নির্মমভাবে নির্যাতন করে হত্যা , ৩ আসামী গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি-মোঃ জিয়াউর রহমান:

রবিবার, ০৪ জুলাই ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

আড়াইহাজারে অপহরণের পর নির্মমভাবে  নির্যাতন করে হত্যা , ৩ আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনায় ৩ আসামীকে আটক করেছে পুলিশ। রোববার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো এজাহার নামীয় আসামী উপজেলার হাইজাদী ইউনিয়নের গ্রামের মোজাম্মেলের ছেলে এনামুল (২২), একই গ্রামের শফিকুলের ছেলে ফেরদৌস( ১৯) ও সন্দেহ ভাজন আসামী উপজেলা দক্ষিণ পাড়া গ্রামের দিল মোহাম্মদ (২৭)।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, প্রথমে সোনারগাঁয়ের তালতলা থেকে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। তার স্বাীকারোক্তি মোতাবেক নরসিংদী থেকে এনামুল ও নিজ বাড়ি উপজেলার দক্ষিণপাড়া থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়।

নিহত ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে (৪২)। সে চাল ব্যবসায়ী। নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, গত মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওইসময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

ওসি আরো জানান, এই ঘটনায় জড়িত বাকীদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন