মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ টান বাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার-৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ০৪ জুলাই ২০২১ | ১০:১৫ পূর্বাহ্ণ

র‌্যাব-১১ টান বাজারে মাদক ব্যবসায়ী গ্রেফতার-৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজার সুইপার কলোনী হরিজন সমাজ সংঘের সামনে পাকা রাস্তার উপর হতে র‌্যাব-১১ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ কালে ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গত ৩ জুলাই সন্ধ্যায় মাদক ব্যবসা করার সময় তাদেও গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা মোঃ রাসেল (২৮), সঞ্জু দাশ (৩৩) অভিনন্দি (২৫) উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৩৯ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মোঃ জসিম উদ্দীন চৌধুরী পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার জানান,আসামী মোঃ রাসেল (২৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বালিগ্রাম এলাকার মোঃ আব্দুল মালেক খান এর ছেলে, সঞ্জু দাশ (৩৩) ডিএমপি, ঢাকার বংশাল থানাধীন, সিটি কলোনী এলাকার শংকর দাশের ছেলে এবং অভিনন্দি (২৫) চাঁদপুর জেলার সদর থানাধীন পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে। আসামীদের বাড়ি ভিন্ন জেলায় হলেও তার দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ আশেপাশের এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করার পাশাপাশি অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজার ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজে জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন