মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাকিবুল ইসলাম

দেশব্যাপী সর্বাত্মক লকডাউন প্রতিপালনে দিনাজপুরে কঠোর অবস্থানে প্রশাসন

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | ১১:৪৭ পূর্বাহ্ণ

দেশব্যাপী সর্বাত্মক লকডাউন প্রতিপালনে দিনাজপুরে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা সংক্রমনের লাগাম টেনে ধরতে সারাদেশের ন্যায় দিনাজপুরে চলমান সাত দিনের সর্বাত্মক লকডাউন ।গণ পরিবহন বন্ধ থাকলেও অটোবাইক,ভ্যান এর পাশাপাশি জনসাধারনের চলাচল ছিল সীমিত আকারে ।

লকডাউন বাস্তবায়নে দিনাজপুরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার এর নেতৃত্বেসকাল থেকেই ভ্রাম্যমান টহল ইউনিট পরিচালনা করা হচ্ছে ।মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে সেনাবাহিনীসহ বিজিবি,র‌্যাব,পুলিশসহ ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেদের টিম ।পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া জনসাধারনকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করতে অব্যাহত রয়েছে জরিমানা সহ কঠোর নির্দেশনা ।

এদিকে গেল ২৪ ঘন্টায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫১ জন ও মারা গেছে ৪জন ।জেলায় করোনায় শনাক্তের হার ৩৮ থেকে ৪৮শতাংশে ওঠানামা করছে বলে জানান‌ জেলার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুস ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন