মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আদমজী ইপিজেডের সামনে অস্ত্র মহড়া সন্ত্রাসী আক্তার বাহিনীর ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | ৪:৫৭ অপরাহ্ণ

আদমজী ইপিজেডের সামনে অস্ত্র মহড়া সন্ত্রাসী আক্তার বাহিনীর ৫ চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে চাঁদা আদায়ের সময় ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার সকালে ইপিজেডের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব। তবে ডিএনডি সেচ খালে ঝাপ দিয়ে পানি সাঁতরিয়ে পালিয়ে যায় দল নেতা পানি আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলো- হৃদয় মিয়া(২৫), বাবু (৩০), নূর হোসেন(২৩), মো: হাসান (২১), রাসেল (৩০)। পানি আক্তারসহ পালিয়ে গেছে আল আমিন (২৫), মহিন (২৪), আরিফুল ইসলাম (২৫), জীবন (২৫), রাফি (২৪), হৃদয় (২৬) ও রবিউল আলম (২৬)।
জানা গেছে, আদমজী ইপিজেডের অভ্যন্তরে এস এস এল প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ মালামালের ব্যবসা করছে এফআর ট্রেডার্স ও মাসুম শেখ। বেপজার নিয়মনীতি মোতাবেক কারখানা মালিকের সম্মতিতে তারা ব্যবসা করছে। কিন্তু এই কারখানার নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠে এবাহিনী

মালামাল বের করতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। গত ২৮ জুন মালামাল বের করার কথা থাকলেই সন্ত্রাসী পানি আক্তারের হুমকির কারণে বের করতে পারেনি।
এদিকে গতকাল মঙ্গলবার মালামাল বের করা হবে জানতে পারে সন্ত্রাসী পানি আক্তার ৩০ থেকে ৪০ জন সহযোগীনিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইডিজেডের সামনে মহরা দিতে থাকে।

এসময় ইপিজেড এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ইপিজেডের প্রধান গেইটের সমানে গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে পানি আক্তার ডিএনডি সেচ খালে ঝাপিয়ে পড়ে। সাঁতরিয়ে পানি আক্তার গ্রেপ্তার এড়াতে সক্ষম হলেও পালাতে পারেনি তার সহযোগী হৃদয় মিয়া, বাবু, নূর হোসেন, মো: হাসান, রাসেল।
এবিষয়ে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ সিন্ডিকেট ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্য পরিবহন ও ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদাবাজী করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে একটি চাঁদাবাজ বাহিনী ইপিজেডের গেইটের সামনে অবস্থান নিয়ে চাঁদাবাজি করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়।

তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা স্থানীয় কাউন্সিলর লোক। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন আদমজী ইপিজেডের রপ্তানীমূখী পন্য পরিহনে চাঁদাবাজী করে আসছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলা করে র‌্যাব ৫ জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই মামলার এজাহার নামীয় আসামি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন